logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৮ মে ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঈদুল আজহায় ২৫ মে থেকে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন
ঈদুল আজহায় ২৫ মে থেকে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা


আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ২৫ মে (সোমবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এর ফলে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন সরকারি চাকরিজীবীরা ছুটি উপভোগ করবেন।


তবে ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) সরকারি অফিস খোলা থাকবে। অর্থাৎ ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।


বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উপলক্ষে এবার টানা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15230
Page of