কানাইঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এসআই দুর্গা কুমার দেব, এসআই সোহাগ চৌধুরী ও এএসআই রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ১৫ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে কানাইঘাট সিআর ২৯৫/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি মানিক উদ্দিন (৪৩), পিতা-মৃত আজিজুর রহমান (উরফে আজই মিয়া), গ্রাম-লখাইরকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে কানাইঘাট সিআর ১৫৩/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম আলী (৫০), পিতা-আব্দুল আহাদ এবং ফাতেমা বেগম (৩৮), পিতা-আজির উদ্দিন, গ্রাম-বাউরবাগ ৪র্থ খণ্ড নয়াগ্রাম, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের ১৬ এপ্রিল ২০২৬ তারিখে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, “আইনের আওতায় অপরাধীদের আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট।