logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৬ এপ্রিল ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে আব্দুল গফফার চৌধুরী খসরুর অভিনন্দন

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ এপ্রিল ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ এপ্রিল ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন
জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে আব্দুল গফফার চৌধুরী খসরুর অভিনন্দন

জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা এবং ‘জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’-এর গ্রুপ উপনেতা আব্দুল গফফার চৌধুরী খসরু।

এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি মোঃ শরিফ উদ্দিন লিটু, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদসহ কমিটির সকল নেতৃবৃন্দকে উষ্ণ অভিবাদন জানান। আব্দুল গফফার চৌধুরী খসরু বলেন, একটি শিক্ষিত ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। নবনির্বাচিত এই কমিটির দক্ষ নেতৃত্বে জৈন্তাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিক্ষকদের অধিকার রক্ষায় এই কমিটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ব্যক্তিগত সাফল্য, দীর্ঘায়ু এবং সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। কমিটির এই নতুন পথচলা উপজেলার শিক্ষা ব্যবস্থার প্রসারে এক নতুন মাত্রা যোগ করবে বলে অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়।


চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14796
Page of