logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৭ মার্চ ২০২৬ ০২:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পালিয়েও স্বস্তি নেই: লাখাইয়ে ২৪ ঘণ্টার ঝটিকা অভিযানে ধরা পড়ল হাতকড়া নিয়ে পালানো আসামি

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ মার্চ ২০২৬ ০২:৫০ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ মার্চ ২০২৬ ০২:৫০ অপরাহ্ন
পালিয়েও স্বস্তি নেই: লাখাইয়ে ২৪ ঘণ্টার ঝটিকা অভিযানে ধরা পড়ল হাতকড়া নিয়ে পালানো আসামি

হবিগঞ্জ সংবাদদাতা। 

 ‎হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া সহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি রুবেল চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সুবিদপুর গ্রামে নিজ বাড়ি থেকে রুবেল চৌধুরীকে গ্রেপ্তার করে লাখাই থানা পুলিশ। পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার প্রস্তুতির সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিমকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


‎ঘটনার পরপরই পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। রোববার (১৫ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থানা পুলিশের সহযোগিতায় লাখাই থানার উপ-পরিদর্শক (এএসআই) আবু কাউছার ও এসআই প্রণয় কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

‎লাখাই থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, পুলিশের তৎপরতা ও সমন্বিত অভিযানের ফলে পালিয়ে যাওয়া আসামিকে স্বল্প সময়ের মধ্যেই পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনসিলেট  রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14110
Page of