logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০১ জুন ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে জিনের আসরের ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকার: ভণ্ড কবিরাজ গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ০১ জুন ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০১ জুন ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
জৈন্তাপুরে জিনের আসরের ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকার: ভণ্ড কবিরাজ গ্রেপ্তার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে এক কবিরাজকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গত রোববার রাতে ভুক্তভোগী কিশোরের মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ী এলাকার মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পে ফারজানা আক্তারের বাড়িতে কবিরাজি চিকিৎসার জন্য আসেন দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের আব্দুর রকিব। তিনি ওই এলাকায় অবস্থানকালে একই উপজেলার দরবস্ত ইউনিয়নের এক ১৬ বছর বয়সী কিশোরকে কোরআন তিলাওয়াত শেখানোর কথা বলে রাত ৯টার দিকে ওই বাড়িতে নিয়ে আসেন।

অভিযোগ রয়েছে, রাত গভীর হলে জিন-সংক্রান্ত চিকিৎসার অজুহাতে অভিযুক্ত আব্দুর রকিব ঘরে থাকা লোকজনকে দূরে থাকার নির্দেশ দেন। পরে তার নির্দেশে কিশোরসহ তাকে একটি কক্ষে রাখা হয় এবং বাইরে থেকে দরজায় তালা লাগানো হয়। ঘরের আশপাশে কেউ অবস্থান করলে জিনের আসর লাগতে পারে বলেও তিনি বাড়ির লোকজনকে সতর্ক ও ভীত করেন।

রোববার রাত আনুমানিক ১২টার দিকে ঘরের ভেতর থেকে ওই কিশোরের চিৎকার ও কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন সন্দেহবশত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা ঘরের ভেতরে আপত্তিকর অবস্থার আলামত দেখতে পেয়ে কিশোরকে উদ্ধার করেন এবং অভিযুক্ত আব্দুর রকিবকে হাতেনাতে আটক করে রাখেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে কিশোরের মায়ের করা অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। আটক ব্যক্তি আব্দুর রকিব, পিতা- আব্দুস শহীদ, গ্রাম- কাঞ্জর, ইউনিয়ন- দরবস্ত, উপজেলা- জৈন্তাপুর, জেলা- সিলেট বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. উছমান গনি বলেন, “একজন ১৬ বছর বয়সী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুর রকিব নামের একজনকে আটক করা হয়েছে। পরে ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে রোববার রাতে বাংলাদেশ পেনাল কোডের ৩৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

আজ সোমবার পুলিশ পাহারায় অভিযুক্ত রকিবকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15761
Page of