সিলেটে একদিনে পুলিশের অভিযানে ৫৬ জন গ্রেফতার ও ট্রাফিক মামলা ৫৭টি গাড়িতে
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৫৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৫৭টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ মে ২০২৬ খ্রি. (০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) সময়ে ৩৫ জন এবং ৩১ মে ২০২৬ খ্রি. সকাল ৮টা পর্যন্ত আরও ২১ জনসহ মোট ৫৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এসএমপির বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদক সেবী, মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আটককৃত ব্যক্তি, সন্দেহভাজন ব্যক্তি এবং হকার রয়েছেন।
অভিযানে ৫৬ জনকে গ্রেফতারের পাশাপাশি ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এছাড়া ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৫৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।