logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৬ মে ২০২৬ ০১:৫১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষণ: পুলিশের তাৎক্ষণিক অভিযানে বাহুবল থেকে ধর্ষক গ্রেপ্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন

নবীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ০১:৫১ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ০১:৫১ পূর্বাহ্ন
নবীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ:

হবিগঞ্জের নবীগঞ্জে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ধর্ষক আফরোজ মিয়াকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সংবাদ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তি ও গোপন সোর্সের সহায়তায় বাহুবল থানার দীঘম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আফরোজ মিয়া নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের কনর মিয়া ও মোছাঃ ছাও বিবির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ বিকেল আনুমানিক ৪:০০ ঘটিকায় নবীগঞ্জ থানাধীন বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ওই শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পরদিন অর্থাৎ ২৫ মে বিকেলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

ঘটনাটি জানার পর পরই হবিগঞ্জের সম্মানিত পুলিশ সুপারের কড়া নির্দেশনায় নবীগঞ্জ থানা পুলিশ দ্রুততম সময়ে মাঠে নামে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং গোপন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে বাহুবল উপজেলার দীঘম্বর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আফরোজ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক ও ক্ষুব্ধ জনতার মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে নবীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এবং স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অভিযুক্ত আসামি পুলিশ হেফাজতে রয়েছে।


এবিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানান, "ঘটনাটি অত্যন্ত সুদূরপ্রসারী ও সংবেদনশীল। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ সুপারের নির্দেশনায় আমরা আসামিকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ তৎপরতা চালাই। অপরাধী পালিয়ে থাকার চেষ্টা করলেও আমাদের চৌকস টিম দ্রুততম সময়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে এবং আসামির বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় স্বস্তি নেমে এসেছে এবং স্থানীয় সচেতন মহল পুলিশের এমন দ্রুত ও কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15632
Page of