logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০১ জুন ২০২৬ ০২:২২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জের কৃতি সন্তানকে অভিনন্দন

অতিরিক্ত সচিব থেকে বিভাগীয় কমিশনার: শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবালকে অভিনন্দন

চ্যানেল জৈন্তা নিউজ ০১ জুন ২০২৬ ০২:২২ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০১ জুন ২০২৬ ০২:২২ অপরাহ্ন
অতিরিক্ত সচিব থেকে বিভাগীয় কমিশনার: শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবালকে অভিনন্দন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব লাভ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।


সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে প্রেরিত এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়।


এর আগে তিনি পদোন্নতি পেয়ে স্থানীয় সরকার বিভাগ ও পল্লী সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের মরহুম নজির উদ্দিন আহমেদ চৌধুরীর সন্তান। তাঁর পিতা কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।


শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল ১৮তম বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।


তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী কামাল স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। আরেক ভাই গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ১৭তম বিসিএস-এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেন।


স্থানীয়ভাবে তাঁর এই অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15756
Page of