logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৮ মে ২০২৬ ০৩:১৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মাধবপুরে মহাসড়কে ২৫০ মেহগনি বল্লীসহ ট্রাক জব্দ, বন বিভাগের অভিযানে চালক আটক

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৩:১৩ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৩:১৩ পূর্বাহ্ন
মাধবপুরে মহাসড়কে ২৫০ মেহগনি বল্লীসহ ট্রাক জব্দ, বন বিভাগের অভিযানে চালক আটক

হবিগঞ্জ। 


হবিগঞ্জের মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কে ২৫০টি মেহগনি বল্লী (গোল কাঠ) ভর্তি একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়।


সোমবার (২৫ মে) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর বিট কাম চেক স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


জানা যায়, বন বিভাগ এর রঘুনন্দন বন রেঞ্জের উদ্যোগে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এম এইচ রহু ইয়ান এবং উপস্থিত ছিলেন জগদীশপুর বন বিট কর্মকর্তা (ডেপুটি ফরেস্ট রেঞ্জার) জহিরুল ইসলাম।


অভিযানকালে সিগন্যাল দিলে ট্রাকটি থামানো হয়, এ সময় চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২২-০৩৫১) থেকে ২৫০টি মেহগনি বল্লী উদ্ধার করা হয়।


বন বিভাগের কর্মকর্তারা জানান, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বন আইন অমান্য করে রাতের আঁধারে অবৈধভাবে গাছ পাচার করে আসছে। এ ধরনের কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।


আটককৃত ট্রাক ও জব্দকৃত কাঠ বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15694
Page of