লাখাইয়ে এক ট্রাক্টর মালিক কে ১ লাখ টাকা জরিমানা
মহসিন সাদেক।।
লাখাইয়ে ট্রাক্টর মালিক কে ১ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ৩রা মার্চ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বি-বাড়ীয়া জেলার নাসিরনগর গ্রামের শেখ রওশন আলীর ছেলে শেখ আল-আমীন কে ১লাখ টাকা জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় শেখ আল-আমীন কে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।
উল্লেখ্য গত সোমবার বিকেলে পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার ও এ এস আই প্রদীপ মোড়াকরি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১ টি মাটি বুঝাই ট্রাক্টর জব্দ করে নিয়ে আসেন। এরই পরিপ্রক্ষিতে মঙ্গলবার বিকেলে ট্রাক্টর মালিক কে উপরোক্ত জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছন পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার।