logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

তারা আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে: চরমোনাইর পীর

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ অপরাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
তারা আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে: চরমোনাইর পীর

অনলাইন ডেস্ক। 

জামায়াতে ইসলামীর নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি ও উগ্রবাদী হিসেবে উপস্থাপন করেছেন—এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাইর পীর)।


বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।


চরমোনাইর পীর বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা দেশকে জঙ্গিবাদী বা উগ্রবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেননি। কিন্তু দুঃখজনকভাবে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে তুলে ধরেছেন বলে তিনি অভিযোগ করেন।


জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, তারা যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে গোপনে বৈঠক করেছে। বৈঠক হওয়া স্বাভাবিক হলেও সেগুলো গোপন কেন—সে প্রশ্ন তোলেন তিনি। ভারতের পক্ষ থেকে এসব বৈঠক ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করায় আরও আগেও এমন বৈঠক হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।


জামায়াতসহ ১১ দলের নির্বাচনী সমঝোতা থেকে ইসলামী আন্দোলনের সরে আসা প্রসঙ্গে রেজাউল করিম বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোটে ইসলামী আদর্শ ও ঐক্যের ঘাটতি রয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। এই কারণেই তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে।


তিনি বলেন, নিজেদের মধ্যে সৌহার্দ্য না থাকলে সেই জোটের সঙ্গে থাকলে জাতি ধোঁকায় পড়বে এবং দেশ সুন্দর হওয়ার বদলে আরও অসুন্দর হয়ে উঠবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোট থেকে বেরিয়ে এসেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12988
Page of