logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ২৬ আগস্ট ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ আগস্ট ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ আগস্ট ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপুলসংখ্যক প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বিপদের এই মুহূর্তে উদ্ধার, ত্রাণ কার্যক্রমসহ যেকোনো ধরনের প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত থাকার কথা জানানো হয়েছে।


বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক ও সংহতি জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই মর্মান্তিক দুর্যোগের খবর ও পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং পর্যটকসহ অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতীম দেশ নেপালের সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সংহতি প্রকাশ করছে।


বিজ্ঞপ্তিতে নিহতদের আত্মার প্রতি গভীর সমবেদনা প্রকাশ, নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতার আশাবাদ জানানো হয়েছে।


দুর্যোগকালীন এই সময়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতায় নেপালকে যেকোনোভাবে সম্ভাব্য সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17235
Page of