চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ০৫ নভেম্বর ২০২৫
১২:৫২ পূর্বাহ্ন
WP Import
নিবন্ধন না পেয়ে অনশনে আমজনতার তারেক
নির্বাচন কমিশন (ইসি) তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। এই তিন রাজনৈতিক দলের মধ্যে নেই আমজনতার দল। নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে বসেছেন দলটির সদস্যসচিব তারেক রহমান।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি।
নিজের ফেসবুকেই এ তথ্য জানিয়েছেন তারেক রহমান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি, এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ার পর স্থগিত করে।’
তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।’
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10726
Page of