logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২১ নভেম্বর ২০২৫ ০৯:২০ পূর্বাহ্ন WP Import

সিলেটে মহিলা’দল নেত্রীর বহিষ্কার আদেশ প্রত্যাহার

WP Import ২১ নভেম্বর ২০২৫ ০৯:২০ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
WP Import ২১ নভেম্বর ২০২৫ ০৯:২০ পূর্বাহ্ন
সিলেটে মহিলা’দল নেত্রীর বহিষ্কার আদেশ প্রত্যাহার
সিলেটে মহিলা’দল নেত্রীর বহিষ্কার আদেশ প্রত্যাহার

সিলেট জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলিনা রহমানের  বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে তার দলের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে আপনাকে প্রাথমিক সদস্যপদসহ সবধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে আপনার দাখিল করা আবেদন পর্যালোচনা করে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

 

ফলে আপনার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দল আশা করে এখন থেকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন। জানা গেছে, ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি।

কিন্তু দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সিলেটসহ দেশের বিভিন্ন জেলা উপজেলার নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে বহিষ্কৃত নেতারা দলের হাইকমান্ডের কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10220
Page of