logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন WP Import

দিরাইয়ে অ্যাড, শিশির মনিরের সমর্থনে যুব-গণ সমাবেশ শুক্রবার

WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন রাজনীতি
WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন
দিরাইয়ে অ্যাড, শিশির মনিরের সমর্থনে যুব-গণ সমাবেশ শুক্রবার
দিরাইয়ে অ্যাড, শিশির মনিরের সমর্থনে যুব-গণ সমাবেশ শুক্রবার

মোঃ আয়মান মিয়া, দিরাই, সুনামগঞ্জ।

 

ডাকসু নেতৃবৃন্দ অংশ নেবেন

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের সমর্থনে দিরাইয়ে যুব-গণ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ।

আগামী ৫ ডিসেম্বর শুক্রবার স্থানীয় থানা পয়েন্টে অনুষ্ঠিত হবে এই সমাবেশ।দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত যুব-গণ সমাবেশকে জনসমুদ্রে রুপান্তর করতে ইতোমধ্যে দিরাই-শাল্লায় ব্যাপক প্রচার প্রচারণা চলছে।

জানা গেছে, দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে যুব-গণ সমাবেশ শুক্রবার বেলা দু’ইটায় থানা পয়েন্টে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

প্রধান বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

অতিথি হিসেবে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ও মো. শাহিনুর রহমান উপস্থিত থাকবেন। এদিকে,যুব-গণ সমাবেশকে সফল করতে

দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ দিরাই শাল্লার সর্বত্র গণসংযোগ ,পথসভার পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে ।

আয়োজকরা জানিয়েছেন,এটি হবে দিরাই’র ইতিহাসে একটি বৃহত্তম সমাবেশ।

সমাবেশ সফলের লক্ষ্যে দিরাইবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9807
Page of