logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৫ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ন WP Import

আমীরে হেফাজতের সাথে সিলেট-৬ আসনের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ন
আমীরে হেফাজতের সাথে সিলেট-৬ আসনের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ
আমীরে হেফাজতের সাথে সিলেট-৬ আসনের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

দেশের শীর্ষ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও তরুণ রাজনীতিবিদ হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

 

ঢাকা বসুন্ধরা মাদরাসার মেহমানখানায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আমীরে হেফাজত আল্লামা বাবুনগরী মাওলানা ফখরুল ইসলামের মাথায় হাত রেখে বিশেষ দোয়া করেন। তাঁর নির্বাচনী তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন,হক ও হক্কানিয়তের ঝান্ডা উঁচু করা এবং আলেমদের শান-মান রক্ষায় যে পরিশ্রম ও ত্যাগ আপনি করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বাতিলের মোকাবেলায় যে শ্রম ও অর্থ ব্যয় করছেন,ইনশাআল্লাহ তার পূর্ণ সওয়াব আপনি পাবেন।

 

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন,জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারি সিরাজী,বিয়ানীবাজার উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ফরহাদ আহমদ,অর্থ সম্পাদক মাওলানা শরিফুল হাসান ও সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ। বিজ্ঞপ্তি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9742
Page of