logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য মশাহিদ আলীর শাশুড়ির মৃত্যুতে শোক

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন
সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য মশাহিদ আলীর শাশুড়ির মৃত্যুতে শোক

সিলেট: সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও বার্তা২৪-এর স্টাফ করেসপন্ডেন্ট (সিলেট) মো. মশাহিদ আলীর শাশুড়ি সুনু বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক যৌথ শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার মরহুমা সুনু বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।


শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন।


একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। এ শোকের সময়ে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ এবং শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17428
Page of