logo
চ্যানেল জৈন্তা নিউজ
শিক্ষা ০১ জানুয়ারি ২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ন WP Import

সাকসেস গার্লস স্কুল এন্ড কলেজে বই বিতরণ

WP Import ০১ জানুয়ারি ২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ন শিক্ষা
WP Import ০১ জানুয়ারি ২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ন
সাকসেস গার্লস স্কুল এন্ড কলেজে বই বিতরণ
সাকসেস গার্লস স্কুল এন্ড কলেজে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা।।

সিলেটের জৈন্তাপুর উপজেলার শিকার খা গ্রামে অবস্থিত সাকসেস গালস স্কুল এন্ড কলেজে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার ( ১ জানুয়ারি) বছরের প্রথমদিনে পাঠ্যপুস্তক বই উৎসব দিবসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।

 

প্রতিষ্ঠানের পরিচালক হেলাল আহমদ জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকায় এবারে বই উৎসব অনুষ্ঠান ছাড়াই শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বালক-বালিকা শিক্ষার্থী এবং ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নতুন বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সুন্দর সূচনা হবে বলে আমরা আশাবাদী।

 

এসময়ে অভিভাবকগণ,শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিভাবকরা নতুন বছরের প্রথম দিনেই সন্তানদের হাতে বই পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/8789
Page of