logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৯ অক্টোবর ২০২৬ ১২:০১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে আজ সারাদেশে বন্ধ স্বর্ণের দোকান

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ অক্টোবর ২০২৬ ১২:০১ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ অক্টোবর ২০২৬ ১২:০১ অপরাহ্ন
দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে আজ সারাদেশে বন্ধ স্বর্ণের দোকান

ঢাকা :

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


রোববার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সারাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ১৯ অক্টোবর তাঁদের প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনটি।


একই সঙ্গে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বাজুস।


সূত্র: যমুনা টেলিভিশন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18245
Page of