logo
চ্যানেল জৈন্তা নিউজ
শিক্ষা ২৫ আগস্ট ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দিল শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুরে ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, শিক্ষাকে মানবিক মূল্যবোধের সঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন শিক্ষা
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
জৈন্তাপুরে ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, শিক্ষাকে মানবিক মূল্যবোধের সঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

মেধা ও সাফল্যের স্বীকৃতি পেল জৈন্তাপুরের ২৮ কৃতি শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত এসব শিক্ষার্থীকে সম্মাননা পত্র ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।


মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


বক্তারা বলেন, আজ যারা কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করেছে, তারাই আগামী দিনে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাদের এই অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, তাদের পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং পুরো জৈন্তাপুরবাসীর জন্য গর্বের বিষয়। তাই মেধাবীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সমাজের সবার দায়িত্ব।


জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য হাফিজ রফিকুল ইসলাম রায়হান।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, নটরডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোজ কুমার সেন এবং অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম।


এ সময় বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব ক্লেমেন্ট চিশিম বর্ষা, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুক মিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম বাবু, ফাউন্ডেশনের সদস্য জাহিদুল ইসলাম, সুবীর চক্রবর্তী, মাসুক আহমদ, খন্দকার জয়নাল আবেদিন, মাওলানা আব্দুস সালাম, বিলালুর রহমান, আমিনুল হক, সজিব আহমদ, অলিউর রহমান গুলশান, মো. আব্দুল্লাহ, অভিভাবক কামাল হোসেন, হাবিবুর রহমান ও সাংবাদিক সোয়েব রানা,মুক্তাদির আল সেলিমসহ অনেকে।


বক্তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীর হাতে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17197
Page of