logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ অক্টোবর ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাট সীমান্তে ২৭ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ অক্টোবর ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ অক্টোবর ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন
কানাইঘাট সীমান্তে ২৭ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ২৭ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫৩৫ পিস ভারতীয় পন্ডস ফেসওয়াশ ও ৩৭ হাজার ৭৪৫টি জিলেট গার্ড রেজার।


রোববার (১৮ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার বালিদারা এলাকায় অভিযান চালায়। স্থানটি সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।


অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৫৩৫ পিস ভারতীয় পন্ডস ফেসওয়াশ এবং ৩৭ হাজার ৭৪৫টি জিলেট গার্ড রেজার জব্দ করা হয়। জব্দ করা এসব কসমেটিকসের সিজারমূল্য ২৭ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা।


বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।


জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18251
Page of