logo
চ্যানেল জৈন্তা নিউজ
শিক্ষা ২৩ আগস্ট ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আইজিসিএসইতে রাইজ স্কুলের বাজিমাত, ৮ বিষয়ে A পেয়ে শীর্ষে তেহজীবা

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ আগস্ট ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন শিক্ষা
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ আগস্ট ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন
আইজিসিএসইতে রাইজ স্কুলের বাজিমাত, ৮ বিষয়ে A পেয়ে শীর্ষে তেহজীবা

ডেস্ক নিউজ। 

কেমব্রিজ কারিকুলামের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের জুন সেশনের আইজিসিএসই ও ও-লেভেল পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে সিলেটের রয়্যাল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন (রাইজ স্কুল)। প্রকাশিত ফলাফলে একাধিক শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড A* অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এর মধ্যে ৮টি বিষয়ে ৮টি A* পেয়ে প্রতিষ্ঠানটির ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী তেহজীবা সুলতানা।


প্রকাশিত ফলাফল অনুযায়ী, শিক্ষার্থীদের অর্জিত A* গ্রেডের সংখ্যা এবং পরবর্তী সময়ে A ও B গ্রেডের ক্রমানুসারে মেধাতালিকা নির্ধারণ করা হয়েছে।


মেধাতালিকায় প্রথম হয়েছে তেহজীবা সুলতানা। সে ৮টি বিষয়ে পরীক্ষা দিয়ে সবকটিতেই A* অর্জন করেছে। দ্বিতীয় স্থানে থাকা নাফিসা আনজুম পেয়েছে ৭টি A* ও ১টি A। তৃতীয় হয়েছে সামারাহ চৌধুরী—তার অর্জন ৭টি A* ও ১টি B। যৌথভাবে চতুর্থ হয়েছে বাহরিয়া আহামেদ রাদিতা ও মাহিন রহমান; দুজনই পেয়েছে ৭টি করে A*।


এছাড়া মেহদি হুসাইন দীপ ৩টি A* ও ৪টি B পেয়ে ষষ্ঠ, সামেরা কবির ৩টি A*, ৩টি A ও ১টি B পেয়ে সপ্তম এবং মুহাম্মদ সাকিব খান ৩টি A*, ২টি A ও ১টি B পেয়ে অষ্টম স্থান অর্জন করেছে। সাদিয়া চৌধুরী পেয়েছে ১টি A*, ৫টি A ও ১টি B।


এদিকে সাররিনাহ আহমাদ, ফাহাদ হুসাইন, ফাতিন ইলহাম, আশেম আদিতি সিনহা, মো. ইশামুজ্জামান ইশহাম, ইউসুফ নাবির, সফওয়ান উদ্দিন আহমেদ, ওয়াজিহুর রহমান, খাদিজাহ, ওয়াহিদুজ্জামান মাহি, সাইয়েদ সাফওয়ান গাজ্জালী ও আফসানা মিমি মাহমুদসহ অন্যান্য শিক্ষার্থীরাও বিভিন্ন বিষয়ে A*, A, B ও C গ্রেড অর্জন করেছে।


শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে রাইজ স্কুল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ভাষ্য, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, বিষয়ভিত্তিক সঠিক প্রস্তুতি, অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে।


কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।


রয়্যাল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন (RISE) সিলেটে কেমব্রিজ কারিকুলাম অনুসরণকারী প্রতিষ্ঠান হিসেবে IGCSE ও A-Level কার্যক্রম পরিচালনা করে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17141
Page of