logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ অক্টোবর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দুর্গাপূজার নিরাপত্তা পর্যবেক্ষণে গোলাপগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ অক্টোবর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ অক্টোবর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
দুর্গাপূজার নিরাপত্তা পর্যবেক্ষণে গোলাপগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।


রোববার (১৮ অক্টোবর) পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


পরিদর্শনকালে ডিআইজি ও পুলিশ সুপার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মণ্ডপে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।


এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তাঁরা।


ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18249
Page of