logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ নভেম্বর ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নির্বাচনী মতবিনিময় সভায় শত শত মুরব্বি, যুবক ও এলাকাবাসীর সমর্থন-সহযোগিতা কামনা

দশঘর ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী মধু মিয়া

চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন
দশঘর ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী মধু মিয়া

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. তাজ উদ্দিন আহমেদ (মধু মিয়া) নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি নির্বাচিত হলে দশঘর ইউনিয়নকে একটি মডেল ও উন্নত ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।


গতকাল রোববার (১ নভেম্বর) দুপুরে সাবেক চেয়ারম্যান মরহুম হাজী শফিক উদ্দিন আহমেদের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে আগত শত শত মুরব্বি, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়া বলেন, ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। দশঘর ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশায় এলাকাবাসী তাঁর বাড়িতে এসে যে উৎসাহ, সমর্থন ও সহযোগিতা অব্যাহত রেখেছেন, সে জন্য তিনি ও তাঁর পরিবার সবার কাছে কৃতজ্ঞ।


তিনি আরও বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর মাধ্যমে তাঁর গ্রামের আবুল হোসেন মেম্বার, রফু মিয়া ও মরহুম শফিক উদ্দিন আহমেদ চেয়ারম্যানের অবদানে দশঘর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। ইলিয়াস আলীর আদর্শ ধারণ করে ইউনিয়নের উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।


মধু মিয়া বলেন, আল্লাহ তাঁকে হায়াত দিলে এবং এলাকাবাসীর ভোটে নির্বাচিত হতে পারলে দশঘর ইউনিয়নকে একটি মডেল ও উন্নত ইউনিয়নে রূপান্তর করবেন। অতীতের মতো ভবিষ্যতেও মানুষের প্রতিটি সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন তিনি।


দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা অব্যাহত রেখে তাঁকে সেবা করার সুযোগ দিলে তাঁদের ভালোবাসা ও পরিশ্রম বৃথা যাবে না।


বিশিষ্ট মুরব্বি ছাদিকুর রহমান ফুরআলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বি ও শালিস ব্যক্তিত্ব শামছুদ্দিন মেম্বার। শেখ ফরিদ ও মজলু মিয়া সভাটি পরিচালনা করেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরুণী গ্রামের বিশিষ্ট মুরব্বি ড. ময়ূরউদ্দিন, ভাটিপাড়া গ্রামের আব্দুল গণি আনছারী ও আব্দুর রশীদ, রায়কেলী গ্রামের রাজু মিয়া, সারোয়ার আহমদ ও শেখ আরিফ আলী, ছালিয়া গ্রামের তরুণ সংগঠক আব্দুল হামিদ, নিহালের নোয়াগাঁও গ্রামের খোয়াজ আলী, ইছবর আলী ও তজম্মুল আলী, বরুণী গ্রামের জামাল মিয়া ও আজকর আলী, সমেমর্দ্দান গ্রামের গেদা মিয়া, সাড়ইল গ্রামের সাইস্তা মিয়া, গোবিন্দ দাস লাল, দশঘর গ্রামের শালিস ব্যক্তিত্ব বাদশা মিয়া এবং দশঘর গ্রামের কৃতী সন্তান মাসুক মিয়া।


এ সময় উপস্থিত ছিলেন দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিশিষ্ট মুরব্বি তোতা মিয়া, লোকমান আহমদ, বরুণী গ্রামের মকছুদ আলী, ছালিয়া গ্রামের আফরোজ আলী, ড. শ্রী করুণা চক্রবর্তী, জুবেল মিয়া, নিহালের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়া, যুক্তরাজ্যপ্রবাসী আছাব আলী, ছালিয়া গ্রামের নুরউদ্দিন ও হেকমত আলী, বরুণী গ্রামের মনি ডাক্তার, ইলিয়াস মিয়া, মো. রহমত আলীসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরে মদিনা জামে মসজিদের ইমাম মোহাম্মদ তানজির শাহ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18523
Page of