logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ অক্টোবর ২০২৬ ০২:০১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গরু-মহিষ থেকে মদ-বিয়ার, সিলেট সীমান্তে ২২ লাখ টাকার পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ০২:০১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ০২:০১ অপরাহ্ন
গরু-মহিষ থেকে মদ-বিয়ার, সিলেট সীমান্তে ২২ লাখ টাকার পণ্য জব্দ

সিলেট :

সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২২ লাখ ৫ হাজার ৭১০ টাকা মূল্যের ভারতীয় গরু, মহিষ, মদ, বিয়ার, চিনি, মাল্টা, বাসমতি চাল, জিরা, অলিভ অয়েল ও সাবানসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, নোয়াকোট, দমদমিয়া ও সংগ্রাম বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।


৪৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে জব্দ করা চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৫ হাজার ৭১০ টাকা।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।


তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18271
Page of