logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ অক্টোবর ২০২৬ ০১:০০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা ও মানবিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন

চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ০১:০০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ০১:০০ পূর্বাহ্ন
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন


বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকার নিবন্ধিত পাক্ষিক ‘বিশ্বনাথ বার্তা’ পত্রিকার সম্পাদক, সাজুল এন্ড রাজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য ইলিয়াস আহমদ রাজন। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং উচ্চশিক্ষার প্রসারে ট্রাস্টের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।


যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন গত ১৮ অক্টোবর সম্পন্ন হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের নতুন ও সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত নবনির্বাচিত কমিটির প্রতি অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছাবার্তায় ইলিয়াস আহমদ রাজন এসব প্রত্যাশার কথা তুলে ধরেন।


নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ, কোষাধ্যক্ষ মনির আহমদ, ভাইস চেয়ারম্যান আজম খান ও আখলাক হোসেন, সহকারী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও আব্দুর রহিম রঞ্জুসহ কমিটির সকল নির্বাচিত সদস্যকে অভিনন্দন জানান তিনি।


শুভেচ্ছাবার্তায় ইলিয়াস আহমদ রাজন বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীরা এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ট্রাস্টটি সুশৃঙ্খলভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


তিনি বলেন, প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশের মানুষের কল্যাণে এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে ব্যয় করা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড মানুষের কল্যাণ সাধনের পাশাপাশি দুনিয়া ও আখেরাতের মঙ্গল বয়ে আনবে। ট্রাস্টের দায়িত্বশীল ব্যক্তিরা অতীতে ন্যায়, ইনসাফ ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠন পরিচালনা করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়।


ইলিয়াস আহমদ রাজন আরও বলেন, নবনির্বাচিত নেতৃত্ব অতীতের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ট্রাস্টের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদী। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বনাথের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে এবং এলাকার সামগ্রিক শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।


নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খান বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করাই তাঁদের প্রধান লক্ষ্য। নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সততা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করতে চান তাঁরা। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে ট্রাস্টের সদস্য ও প্রবাসীদের সহযোগিতাও কামনা করেন তিনি।


নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আজম খান বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সততা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম আরও এগিয়ে নিতে চান তাঁরা। এ উদ্যোগ বাস্তবায়নে সকল সদস্য ও প্রবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহব্বত শেখ বলেন, ট্রাস্টের শিক্ষা ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


পরিশেষে ইলিয়াস আহমদ রাজন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে ট্রাস্টের সকল সদস্যের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18262
Page of