logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ অক্টোবর ২০২৬ ০১:১৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
পূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা

জৈন্তাপুরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ০১:১৩ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ০১:১৩ পূর্বাহ্ন
জৈন্তাপুরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার সারিঘাট ও নিজপাট এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।


পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (আলফা-২) মো. রাসেলুর রহমান উপজেলার সারিঘাট এলাকার শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সহকারী পরিচালক নুরুজ্জামান তরফদার।


পরিদর্শনকালে তাঁরা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। পরে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং পূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জৈন্তাপুর শাখার সভাপতি শ্রী যাদবময় বিশ্বাস, মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুরেন্দ্র বৈদ্য, সাধারণ সম্পাদক শ্রী সতন দত্ত, বিজেন চন্দ্র দেব, রিন্টু চন্দ্র পাল, বৈকুণ্ঠ বিশ্বাস ও উপেন্দ্র পাল লালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পরে রাত ৮টা ১৫ মিনিটে উপজেলা সদরের নিজপাট এলাকার শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। এ সময় কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর উপস্থিত ছিলেন।


এ সময় পুলিশ কর্মকর্তারা মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তাঁরা পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।


শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুব্রত মোহন ধর ও সাধারণ সম্পাদক শ্রী পাণ্ডব মাধব দাস প্রশান্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18263
Page of