logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ১৫ অক্টোবর ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
শরীয়তপুরের নড়িয়ায় ১৪ বছরের কিশোরীর মাকে তেল ও পানি আনতে পাঠিয়ে এ ঘটনা ঘটানোর অভিযোগ; থানায় মামলা

ঝাড়ফুঁকের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদরাসার প্রিন্সিপাল গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন
ঝাড়ফুঁকের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদরাসার প্রিন্সিপাল গ্রেপ্তার

প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।


মামলার অভিযোগ অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ মেয়েকে কবিরাজি চিকিৎসা করানোর জন্য অভিযুক্ত হোসাইন আহম্মেদের কাছে নিয়ে যান তার মা। চিকিৎসার একপর্যায়ে কিশোরীর মাকে তেল ও পানি আনতে বাড়িতে পাঠানো হয়। এ সময় কিশোরীর সঙ্গে একা থাকার সুযোগে তাঁকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।


অভিযোগে আরও বলা হয়, কিশোরীর মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় কিশোরীর মা থানায় মামলা করেন।


নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে হোসাইন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। ভুক্তভোগী কিশোরীর পরিচয় গোপন রাখা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18168
Page of