logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাউরকুনি কেন্দ্রীয় জামে মসজিদে মাছের পোনা অবমুক্ত

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৭ পূর্বাহ্ন
লাউরকুনি কেন্দ্রীয় জামে মসজিদে মাছের পোনা অবমুক্ত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাউরকুনি কেন্দ্রীয় জামে মসজিদে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


কর্মসূচিতে সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা আফতাব উদ্দিন, সহকারী উপদেষ্টা ইজ্জত উল্লাহ, মসজিদের ইমাম ও খতিব এবং গ্রামের সম্মানিত মুরব্বি হাজী আং-সালাম, আব্দুল হামিদ (বংক), সামছুদ্দিন, হেলাল, খালিক, জামাল, হাফিজ নাজিম ও আলিম।


এ ছাড়া লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের সদস্য আমির, ময়ুর, নজরুল, দেলোয়ার, কয়েস, মিনহাজ, ওয়ারিছ, রহিম, তোফায়েল, জাহেদ, কয়সর, এনাম, আব্দুর রহমান, রাকিব, তারিফ, মুস্তাফিজ, খালেদ, মতিন, তছির, আরিফ, ফারহান, আহাদ, মুহানসহ সংগঠনের আরও সদস্য উপস্থিত ছিলেন।


কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে মাছ চাষের প্রসার ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জলাশয়গুলোতে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করা হলে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।


বক্তারা আরও বলেন, লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ স্থানীয় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17895
Page of