logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বালাগঞ্জে অসুস্থ মছরুর ও মৃত আছার মিয়ার পরিবারকে গহরপুর এসোসিয়েশন ইউকের আর্থিক সহায়তা

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন
বালাগঞ্জে অসুস্থ মছরুর ও মৃত আছার মিয়ার পরিবারকে গহরপুর এসোসিয়েশন ইউকের আর্থিক সহায়তা

এম এ কাদির, বালাগঞ্জ:

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বড়জমাত গ্রামের গুরুতর অসুস্থ প্রবাসফেরত যুবক মোস্তাক আহমদ মছরুরের চিকিৎসা এবং চর আলাপুর গ্রামের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত মো. আছার মিয়ার পরিবারের বাসগৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে গহরপুর এসোসিয়েশন ইউকে।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পৃথকভাবে তাদের বাড়িতে গিয়ে নগদ অর্থ তুলে দেন গহরপুর এসোসিয়েশন ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান রোকন ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান।


এর মধ্যে অসুস্থ মোস্তাক আহমদ মছরুরের চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা এবং মৃত মো. আছার মিয়ার পরিবারের বাসগৃহ নির্মাণের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।


এ সময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া আছার মিয়ার শোকাহত মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরে তারা অসুস্থ মোস্তাক আহমদ মছরুরের বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।


গহরপুর এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


এ সময় দেওয়ান বাজার সবুজ দলের সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান আহমদ, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, এম এ কাদির, এস এম হেলাল, স্থানীয় সমাজকর্মী রাসেল আহমদ ও আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17881
Page of