logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে বিএনপির সাংগঠনিক সভা আজ

জৈন্তাপুরে বিএনপির সাংগঠনিক সভা শুক্রবার, থাকছেন আরিফুল হক ও মিফতাহ্

৬ ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৮ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৮ পূর্বাহ্ন
জৈন্তাপুরে বিএনপির সাংগঠনিক সভা শুক্রবার, থাকছেন আরিফুল হক ও মিফতাহ্

জৈন্তাপুর :


সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভা আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে উপজেলার ছয়টি ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী।


জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ আয়োজিত এ সভায় উপজেলা বিএনপি, ছয় ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।


আয়োজকরা জানান, সভায় দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17845
Page of