জিতু মিয়া পয়েন্টে ‘মিঠাই’র নতুন আউটলেটের শুভ উদ্বোধন
সিলেটে মিষ্টান্ন ও আধুনিক বেকারি পণ্যের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘মিঠাই’ বেকারি অ্যান্ড সুইটসের নতুন আউটলেট।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর জিতু মিয়া পয়েন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আউটলেটটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তরুণ উদ্যোক্তা নুরুল আলম আলমাস ও দেলওয়ার হোসেন মান্নার তত্ত্বাবধানে শুরু হওয়া এ আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক নুরুল ইসলাম বাবুল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
নতুন এ আউটলেটে বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও আধুনিক বেকারি পণ্য পাওয়া যাবে। জিতু মিয়া পয়েন্ট এলাকায় ‘মিঠাই’র নতুন আউটলেট চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের জন্য ব্র্যান্ডটির পণ্য আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা নতুন এ ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।