logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৪ আগস্ট ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জুলাই মাসে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গোয়াইনঘাট থানার ওসি মোঃ ওমর ফারুক

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ আগস্ট ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ আগস্ট ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
জুলাই মাসে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গোয়াইনঘাট থানার ওসি মোঃ ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক:


জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামি গ্রেফতার এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।


মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ওসি মোঃ ওমর ফারুকের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।


সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, জুলাই মাসে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও নিষ্পত্তি, নিয়মিত অভিযানে আসামি গ্রেফতার, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমে সফলতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।


এই অর্জনে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন মহল এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি মোঃ ওমর ফারুককে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গোয়াইনঘাট উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16760
Page of