logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ০৪ আগস্ট ২০২৬ ১১:২০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ আগস্ট ২০২৬ ১১:২০ অপরাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ আগস্ট ২০২৬ ১১:২০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাত ১টা ৪৫ মিনিটে কোম্পানীগঞ্জ থানাধীন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাবুলনগর রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪৪ বোতল Royal Stag Deluxe Whisky এবং ২২ বোতল Vodka Iceসহ মোট ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এ সময় ঘটনাস্থল থেকে শরিফ উদ্দিন (২২), পিতা- মাইন উদ্দিন, সাং- বালিকান্দি, থানা- সুনামগঞ্জ সদর এবং মো. আজমল মিয়া (২৫), পিতা- মৃত সাহেব আলী, সাং- নারায়ণতলা, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ আরও জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


কোম্পানীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16759
Page of