logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৪ আগস্ট ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি দিরাই থানার আমিনুল ইসলাম

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ আগস্ট ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ আগস্ট ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি দিরাই থানার আমিনুল ইসলাম

অধিকহারে মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার এবং চোরাচালান পণ্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।


মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই-২০২৬ মাসের কর্মমূল্যায়নে অধিকহারে মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার এবং চোরাচালান পণ্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম-কে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।


অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননাপত্র তুলে দেন।


এ অর্জনে দিরাই থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভানুধ্যায়ীরা ওসি মো. আমিনুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16755
Page of