logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৭ জুলাই ২০২৬ ১০:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিদেশি বাণিজ্য মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুলাই ২০২৬ ১০:৫১ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুলাই ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
বিদেশি বাণিজ্য মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার:

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে বিদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বুথ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির।


সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো’ এবং ‘৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬’ শীর্ষক মেলার ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। বিদেশি বাণিজ্য মেলায় বুথ ভাড়া মওকুফের এই উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়ানো। এ লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণে উৎসাহিত করতে বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং রপ্তানি খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16615
Page of