logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ জুলাই ২০২৬ ১২:১০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন পেলেন জকিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক মো. শাহজাহান কবির

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুলাই ২০২৬ ১২:১০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুলাই ২০২৬ ১২:১০ অপরাহ্ন
সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন পেলেন জকিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক মো. শাহজাহান কবির

সিলেট, ২৬ জুলাই: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবিরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর সচিব পদে প্রেষণে পদায়ন করা হয়েছে।


রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষর করেন।


প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে মুরারিচাঁদ (এমসি) সরকারি কলেজ, সিলেটের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত মোহাম্মদ শাহজাহান কবির (পরিচিতি নং-১৩০০৩)-কে নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর সচিব পদে প্রেষণে পদায়ন করা হয়েছে।


একই প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের বর্তমান সচিব চৌধুরী মামুন আকবর (পরিচিতি নং-১২১৩৭)-কে ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে। তাঁকে মুরারিচাঁদ সরকারি কলেজ, সিলেটের অর্থনীতি বিভাগে সংযুক্ত করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৮ জুলাই -এর মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিনের অপরাহ্নে তাঁরা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ পিডিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবির সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তিনি সরকারি মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এ পদায়নে শিক্ষাঙ্গনসহ জকিগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16613
Page of