logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ জুলাই ২০২৬ ১২:০০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কিট প্যারেডে অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা দিলেন আরআরএফের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুলাই ২০২৬ ১২:০০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুলাই ২০২৬ ১২:০০ অপরাহ্ন
কিট প্যারেডে অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা দিলেন আরআরএফের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট

সিলেট, ২৬ জুলাই: আরআরএফ, সিলেটে রোববার (২৬ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।


প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মো. অহিদ মিয়া, আরআই, আরআরএফ, সিলেট। তিনি আনুষ্ঠানিকভাবে আরআরএফ, সিলেটের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. হাসান নাহিদ চৌধুরীকে সালামী প্রদান করে প্যারেড পরিদর্শনের অনুরোধ জানান।


পরে ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. হাসান নাহিদ চৌধুরী কিট প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


বক্তব্যে তিনি পেশাগত শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং নির্ধারিত মান বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্যারেডে অংশগ্রহণকারী সদস্যরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16610
Page of