logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৬ জুলাই ২০২৬ ১২:২৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ২ ড্রেজার জব্দ, আটক ২

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুলাই ২০২৬ ১২:২৪ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুলাই ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
ছাতকে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ২ ড্রেজার জব্দ, আটক ২

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বাংলা ড্রেজার জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।


মঙ্গলবার (২১ জুলাই ) রাত ৮টা ৪০ মিনিটের দিকে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ছাতক থানার ১ নম্বর ইসলামপুর ইউনিয়নের দারুগাখালী গ্রামের ফজর আলীর বসতবাড়ির নিকটবর্তী ইছামতী নদীর তীর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি বাংলা ড্রেজার জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।


আটককৃতরা হলেন— খালেক (২৭), পিতা: মৃত আব্বাস আলী এবং সুজন (২৫), পিতা: মো. জয়েদ আলী। উভয়ের বাড়ি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার নতুন মেঘেরগাঁও এলাকায়।


নৌ পুলিশ জানায়, আটক ব্যক্তিরা অবৈধ ড্রেজারের মাধ্যমে ছাতক ও দোয়ারাবাজার থানার সীমান্তবর্তী কাজীরগাঁও সোনাপুর (কলাবাগান) এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার ভূপ্রকৃতি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল।


এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16579
Page of