logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২২ জুলাই ২০২৬ ০৯:০১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা, দৃশ্যমান উন্নয়নের প্রত্যয় ইউএনওর

চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুলাই ২০২৬ ০৯:০১ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুলাই ২০২৬ ০৯:০১ অপরাহ্ন
জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা, দৃশ্যমান উন্নয়নের প্রত্যয় ইউএনওর

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা, মোট ব্যয় ২২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা।


বুধবার (২২ জুলাই) বিকেলে জগন্নাথপুর পৌর ভবনের হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা ও আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।


জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার।


এছাড়া বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, আবদুল হাই, বিএনপি নেতা তকবুর হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সাংবাদিক রিয়াজ রহমান, হাসপাতাল পয়েন্ট বাজার সেক্রেটারি বিলাল হোসেন, বিএনপি নেতা শামীম আহমদ, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ ফুজায়েল আহমদ, ফারুক আহমদ, ইকবাল হোসেন, আলামীন, আবদুল মতিন প্রমুখ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ মিয়া ভূইয়া, পৌরসভার রশিদ আলী, এলাইছ মিয়া, রঞ্জিত বাবু, আবদুস সালামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া বিএনপি নেতা দিলু মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক হুমায়ূন কবির, আমিনুল হক সিপন, আবদুল ওয়াহিদ, তৈয়বুর রহমান, মাহবুব, রাহুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নাগরিক সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয় তুলে ধরেন।


সভাপতির বক্তব্যে ইউএনও ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, জগন্নাথপুর পৌরসভার দীর্ঘদিনের সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শুধু বাজেটের মধ্যে সীমাবদ্ধ না থেকে অতিরিক্ত উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে পৌরসভায় দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার বলেন, "আমরা তরুণ সংসদ সদস্য কয়ছর আহমদকে পেয়েছি। তাঁর নেতৃত্ব ও সহযোগিতাকে কাজে লাগিয়ে জগন্নাথপুর পৌরসভার দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16566
Page of