চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ জুলাই ২০২৬
০৮:৪৬ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
বালাগঞ্জ থানার ওসি হিসেবে যোগ দিলেন মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতা চাইলেন
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার। রোববার (২৬ জুলাই ২০২৬) অপরাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে বালাগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর এক শুভেচ্ছা বার্তায় তিনি বালাগঞ্জবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, চোরাচালান, জুয়াসহ সব ধরনের অপরাধ দমন ও নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
তিনি এ লক্ষ্য বাস্তবায়নে বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16599
Page of