logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৪ জুলাই ২০২৬ ০৩:৩৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ০৩:৩৩ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ০৩:৩৩ পূর্বাহ্ন
দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের থানা রোডে অবস্থিত দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।


রোববার (১২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কাজী নুরুল আজিজ চৌধুরীকে সভাপতি এবং মিজানুর রহমান চৌধুরী রাসেলকে সহসভাপতি নির্বাচিত করা হয়।


কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জিতু মিয়া, কৃতি রানী চৌধুরী, নরোত্তম রায়, জাহেদুর রহমান, খাদিজা চৌধুরী, ঝুমা রানী দাস ও ইশরাত জাহান।


সভায় উপস্থিত ছিলেন এডহক কমিটির আহ্বায়ক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকিন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সদস্য ইমরান হোসাইন, মোশাহিদ আহমেদ সরদার, উবাইদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সুধীজন।


সভায় নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16429
Page of