logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৪ জুলাই ২০২৬ ০৩:৪১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
গোলাপগঞ্জবাসীর কল্যাণ ও উন্নয়নে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: লিটন আহমদ

জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব গোলাপগঞ্জ গড়ার প্রত্যয়

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ০৩:৪১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ০৩:৪১ পূর্বাহ্ন
জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব গোলাপগঞ্জ গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক:


সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, গোলাপগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব গোলাপগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


শুক্রবার রাতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


লিটন আহমদ বলেন, “আপনাদের নিয়েই আমার পথচলা। গোলাপগঞ্জের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আগামী দিনের প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ।”


১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলে অনুষ্ঠিত সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16431
Page of