logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৪ জুন ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বানিয়াচংয়ে ওসির নেতৃত্বে মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ জুন ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ জুন ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন
বানিয়াচংয়ে ওসির নেতৃত্বে মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার

হবিগঞ্জের বানিয়াচং থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে।


থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক-এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন। ড্রিলের মাধ্যমে পুলিশ সদস্যদের তাৎক্ষণিক প্রস্তুতি যাচাই, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা মূল্যায়ন করা হয়।


এ সময় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পুলিশের এই সক্রিয় উপস্থিতি স্থানীয়দের মাঝে নিরাপত্তাবোধ জোরদার করেছে এবং অপরাধীদের জন্য কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।


স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত ড্রিল ও চেকপোস্ট কার্যক্রমের ফলে অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।


পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপদ ও অপরাধমুক্ত বানিয়াচং গড়তে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান, নিয়মিত টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


ওসি শেখ নাজমুল হক বলেন, “জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বানিয়াচং থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চলমান থাকবে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16135
Page of