logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৪ জুন ২০২৬ ০২:০০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ জুন ২০২৬ ০২:০০ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ জুন ২০২৬ ০২:০০ পূর্বাহ্ন
সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক। 

সেপ্টেম্বর থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


এর আগে ১৬ জুন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।


তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে।


এছাড়া নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16144
Page of