কানাইঘাটে চেকপোস্টে বিপুল ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩
কানাইঘাট প্রতিনিধি।
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬৮০ কেজি ভারতীয় জিরাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চেকপোস্ট পরিচালনার সময় ২টি পিকআপ গাড়িতে এসব জিরা জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এবং এসআই (নি:) জহিরুল ইসলাম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট পৌরসভার রায়গড় এলাকায় পল্লী বিদ্যুতের অফিসের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় মঙ্গলবার (২৩ জুন ) রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটের দিকে ২টি পিকআপে তল্লাশি চালিয়ে ১৬৮০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয় এবং ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—১। রুবেল আহমদ (৩৩), পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- সোনাতনপুঞ্জি
২। আলমগীর হোসেন (৩০), পিতা- আব্দুল কুদ্দুস, সাং- সোনাতনপুঞ্জি ৩। মানিক মিয়া (৩২), পিতা- মৃত মেকাই মিয়া, সাং- বাউরভাগ ১ম খন্ড, থানা কানাইঘাট, জেলা সিলেট।
পুলিশ জানায়, আটককৃতরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে ভারতীয় জিরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল।
এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা (নং-১৬, তারিখ: ২৩/০৬/২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর 25B(1)(b)/25D ধারায় রুজু করা হয়।
ওসি মো: আমিনুল ইসলাম জানান, জব্দকৃত জিরা ও আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।