logo
চ্যানেল জৈন্তা নিউজ
ধর্ম ২৪ জুন ২০২৬ ০২:০৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ফেতনার যুগে ঈমান রক্ষার উপায়: গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরলেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

ফেতনার যুগে ঈমান রক্ষার গুরুত্বপূর্ণ উপায় তুলে ধরলেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ জুন ২০২৬ ০২:০৬ পূর্বাহ্ন ধর্ম
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ জুন ২০২৬ ০২:০৬ পূর্বাহ্ন
ফেতনার যুগে ঈমান রক্ষার গুরুত্বপূর্ণ উপায় তুলে ধরলেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ।


প্রিয় পাঠকবৃন্দের উদ্দেশ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী “ফেতনার যুগে ঈমান রক্ষার কিছু গুরুত্বপূর্ণ উপায়” নিয়ে আলোচনা করেছেন। সংক্ষিপ্ত আকারে তিনি ঈমান, কুরআন-হাদিসের আলোকে ঈমানের গুরুত্ব এবং তা সংরক্ষণের দিকনির্দেশনা তুলে ধরেন।


তিনি বলেন, ঈমান শব্দের আভিধানিক অর্থ হলো স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া বা দৃঢ় বিশ্বাস করা। ইসলাম ধর্মে ঈমানের ধারণা অত্যন্ত ব্যাপক, যা কুফর ও অবাধ্যতার বিপরীত।


আলোচনায় তিনি কুরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন— ‘তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে না, বরং আল্লাহই ঈমানের পথে পরিচালিত করে তাদের ধন্য করেছেন’ (সূরা হুজুরাত: ১৭)। অন্য আয়াতে বলা হয়েছে, কাফের অবস্থায় মৃত্যুবরণকারীদের জন্য কঠিন শাস্তির ঘোষণা রয়েছে (সূরা আলে ইমরান: ৯১)।


তিনি আরও উল্লেখ করেন, আবু সাঈদ খুদরী (রা.) বর্ণিত হাদিস অনুযায়ী, কেউ অন্যায় কাজ দেখলে তা হাত, জিহ্বা বা অন্তর দিয়ে প্রতিরোধ করা উচিত—এটি ঈমানের স্তর নির্ধারণ করে।


রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, মানুষের অন্তর আল্লাহর নিয়ন্ত্রণাধীন, তাই ঈমানের ওপর অটল থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা জরুরি।


তিনি ঈমান দৃঢ় রাখার জন্য কুরআনে বর্ণিত দোয়া— “রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা...” এবং হাদিসে বর্ণিত দোয়া— “ইয়া মুকাল্লিবাল কুলুব, ছাব্বিত কালবি আলা দ্বীনিকা” পাঠের গুরুত্ব তুলে ধরেন।


আলোচনার শেষে তিনি বলেন, ফেতনার এই সময়ে ঈমান রক্ষায় কুরআন-সুন্নাহর অনুসরণ, দোয়া ও আল্লাহর ওপর নির্ভরতা অত্যন্ত জরুরি।


মহান আল্লাহ যেন সবাইকে ঈমানের ওপর অটল থাকার তাওফিক দান করেন—এই দোয়ার মাধ্যমে আলোচনা শেষ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16146
Page of