logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ জুন ২০২৬ ০১:১৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামীর ইন্তেকাল: জমিয়তের শোক

মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামীর ইন্তেকাল: জমিয়তের শোক

চ্যানেল জৈন্তা নিউজ ১১ জুন ২০২৬ ০১:১৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ জুন ২০২৬ ০১:১৪ পূর্বাহ্ন
মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামীর ইন্তেকাল: জমিয়তের শোক

বৃহত্তর জৈন্তিয়ার আলেমে দ্বীন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামী ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


তাঁর ইন্তেকালের সংবাদে জৈন্তাপুরসহ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের জমিয়ত নেতাকর্মী ও আলেম সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মরহুম ছিলেন একজন দ্বীনদার, সজ্জন ও সমাজসেবী আলেম হিসেবে সর্বমহলে সুপরিচিত।


তাঁর মৃত্যুতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


এক শোক বার্তায় সংগঠনের সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ বলেন, “মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামী ছিলেন সংগঠনের একজন অভিভাবকতুল্য আলেম। তাঁর ইন্তেকালে আমরা একজন অভিভাবককে হারালাম, যা সহজে পূরণ হবার নয়।”


তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন, যেন আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15911
Page of