logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৮ মে ২০২৬ ০৩:০৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন, ঈদের পর সিলেট অচলের হুঁশিয়ারি

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৩:০৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৩:০৪ পূর্বাহ্ন
শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন, ঈদের পর সিলেট অচলের হুঁশিয়ারি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি। 


কোম্পানীগঞ্জে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের এক সদস্যের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।


সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এর অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


জানা যায়, সংগঠনের সদস্য মো. আবুল হোসেনের ওপর উপজেলার খাগাইল এলাকায় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।


কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, সদস্য আব্দুল জলিল, বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ বিভিন্ন শ্রমিক নেতারা।


বক্তারা বলেন, গত ২১ মে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায় পরিকল্পিতভাবে আবুল হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় এবং তাকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


তারা আরও অভিযোগ করেন, পুলিশ প্রশাসন এখনো হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ঈদের পর সিলেট অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।


মানববন্ধনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকরা অংশ নেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15690
Page of