logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৮ মে ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ত্যাগ ও সম্প্রীতির আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন
ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ত্যাগ ও সম্প্রীতির আহ্বান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান। বুধবার (২৭ মে) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।


ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।”


তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ এবং মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষাই কোরবানির মূল তাৎপর্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই উৎসব মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


প্রধানমন্ত্রী আরও বলেন, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে তারা যেন অসচ্ছল মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করেন। এটিকেও তিনি কোরবানির অন্যতম শিক্ষা হিসেবে উল্লেখ করেন।


ভিডিও বার্তায় তারেক রহমান কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের আহ্বান জানান। পাশাপাশি পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করার এবং নিজেরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, “পবিত্র ঈদে কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।”


শেষে তিনি আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মুবারক।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15686
Page of